হোম > বিশ্ব

ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়েছে ইসরাইলি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ইরানে অভিযান চালানোর সময় দেশটির ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়েছে ইসরাইলি যুদ্ধবিমান। ইরান ও ইসরাইলি উভয় পক্ষই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের ‘ক্রু সদস্যরা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। বিমানে কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ হয়েছে।’

এদিকে তেহরান দাবি করেছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে (রিফুয়েলিং জেট) তারা ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ইসরাইলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ গুরুতরভাবে ব্যাহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এই হামলায় ইসরাইল বেশ কিছু সেনা সদস্যকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরানের ওপর থেকে হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা পূর্ণ শক্তি নিয়ে চলবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়।

এর আগে ইরানে আকাশসীমায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ক্ষতিগ্রস্ত বিমানটি পরে জরুরি অবতরণে বাধ্য হয়। চলমান যুদ্ধে মার্কিন এই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানকে আঘাতের বিষয়টিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস