হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ, আইআরজিসির হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রকে সাহায্যকারী দেশগুলোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসনকারীকে সাহায্যকারী দেশগুলো যদি তাদের আচরণ সংশোধন না করে, তাহলে তারা কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।’

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরো জোরদার করার ঘোষণাও দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি আমাদের ভূখণ্ড এবং এর ওপর আইআরজিসি নৌবাহিনীর নাবিকদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগতকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

এতে আরো বলা হয়, ‘যত দিন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষের অতিরঞ্জন, হুমকি ও এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে তাদের হস্তক্ষেপ অব্যাহত থাকবে, তত দিন এই কৌশলগত জলপথ খোলা হবে না।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

মদিনা বিশ্ববিদ্যালয়ে ১০০ মুসলিম চিন্তাবিদের বই নিষিদ্ধের অভিযোগ

মৃত্যুদণ্ড কার্যকরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান, যা বললেন নারী আসামি

এনভিডিয়া প্রধানের ওপর চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ভিত্তিহীন: বেইজিং

এআই চ্যাটবটের কাছে স্বীকার করা অপরাধ পুলিশকে কি জানানো উচিত

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

বিশ্ব ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে: বিশ্লেষক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

‘আমার জীবনও ধ্বংসস্তূপে চাপা পড়েছে’Ñপরিবারের ১২ সদস্য হারানো ইরানি যুবক