হোম > বিশ্ব

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

আমার দেশ অনলাইন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, কাতারের দোহায় আলোচনায় বসতে ইরানের অস্বীকৃতি ‘পারস্যের দর কষাকষির কৌশল’। তিনি দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে।

দ্য মাইকেল নোলস শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আলোচনা আগেই নির্ধারিত ছিল। মূলত আমরা আগে যে আলোচনা করেছি, সেটির ধারাবাহিকতায় কারিগরি পর্যায়ের আলোচনা। সেগুলো অবশ্যই আগামীকাল অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, তেহরানের প্রকাশ্য বিবৃতিগুলো তার কাছে ‘আকর্ষণীয় এবং একই সঙ্গে হতাশাজনক’ বলে মনে হয়েছে। ভ্যান্স বলেন, ইরানি কর্মকর্তারা একদিকে শান্তি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করছেন, অন্যদিকে শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে বলে স্বীকার করছেন।

ভ্যান্স আরো বলেন, ‘তারা বলবে, না, না, শান্তি আলোচনা চলছে না। তবে শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে। এটি পারস্যের দরকষাকষির কৌশল এবং এমন একটি অলংকারপূর্ণ ভাষাশৈলী, যা আমি বুঝি না।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা নিয়ে সমালোচনার জবাবে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত থাকার প্রমাণ দিয়েছেন। তবে তিনি শুধু নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্যই তা করতে চান।

সূত্র: আলজাজিরা

আরএ

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব