হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আতিকুর রহমান নগরী

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা শনিবার (২৬ জুলাই) ভূমিকম্প হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে এই অঞ্চলের রাজধানী সোরং থেকে ৬৪ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা নেই। সেই সঙ্গে হতাহতের বা অবকাঠামোগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জার্মান সেন্টার ফর জিওরিসার্চ (জিইওফন) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ ছিল বলে পরিমাপ করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি ৫.৭ মাত্রার ছিল।

উল্লেখ্য,প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার