হোম > বিশ্ব

‘শিগগির ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে বিশ্ব’

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, বিশ্ব শিগগিরই আগ্রাসী শত্রুকে পরাজিত করে তেহরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে। শুক্রবার দেজফুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া বার্তায় এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় দেজফুলে মেজর জেনারেল গোলামালি রশিদ এবং তার ছেলে আমিন আব্বাস রশিদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়।

তার বার্তায় জেনারেল আবদুল্লাহি বলেন, ‘দুর্বল ও লুণ্ঠনকারী শত্রু ভেবেছিল, ইরানের সামরিক দিকপালদের হত্যা করে তারা ইরানের প্রতিরক্ষাব্যবস্থায় ফাটল ধরাতে পারবে। কিন্তু তারা জানত না যে, শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর জন্য জ্ঞান, অভিজ্ঞতা এবং কৌশলগত চিন্তার এক উত্তরাধিকার রেখে গেছেন।’

বার্তায় আরো বলা হয়, বর্তমানে সশস্ত্র বাহিনীর গর্বিত কমান্ডাররা একই পথনির্দেশনার ওপর নির্ভর করে শত্রুর জটিল ‘হাইব্রিড’ যুদ্ধ দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।

তিনি আরো বলেন, ‘দেশের সামুদ্রিক, স্থল ও আকাশসীমাজুড়ে মাতৃভূমির সাহসী রক্ষীরা সক্রিয় প্রতিরোধ ও জাতীয় মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।’

আব্দুল্লাহি বলেন, ‘আল্লাহর রহমতে, বিশ্ব শিগগিরই বিশ্বজুড়ে আগ্রাসী ও সন্ত্রাসী শত্রুর বিরুদ্ধে ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।’

সূত্র: প্রেস টিভি

আরএ

১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি?

ফুটবল বিশ্বকাপ সামনে আনল আমেরিকার তিন প্রতিবেশীর টানাপোড়েন

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

ভারতে জ্বালানি তেল ব্যবহারে কড়াকড়ি

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

ভারতে অবতরণের আগমুহূর্তে বিমান বিধ্বস্ত

প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট : স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক

তুরস্ক-সৌদি বাণিজ্য করিডর নিয়ে উদ্বেগে ইসরাইল

হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি

সমঝোতা স্মারক সব রণাঙ্গনেই যুদ্ধের অবসান ঘটাবে: আরাগচি