হোম > বিশ্ব

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

আমার দেশ অনলাইন

আল জাজিরা

ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ বিষয়ে ইরানের সাংবাদিক রেজা আফজাল সামির বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ।

তিনি বলেন, পাকিস্তান ইরানের কৌশলগত হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ দেশটির হাতে কার্যকর কিছু করার সক্ষমতা রয়েছে।

সামির বলেন, ‘পাকিস্তানের কথা ইরানের কেন শোনা উচিত? কারণ পাকিস্তানের এখনো এমন প্রভাব রয়েছে, যার মাধ্যমে তারা বাস্তবে কিছু করতে পারে এবং শান্তির জন্য একটি কার্যকর পথ তৈরি করতে পারে। নীরব থেকে নিষ্ক্রিয় থাকার পরিবর্তে পাকিস্তান সেই ভূমিকা পালন করতে পারে।’

পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সফরের পরপরই হরমুজ আলোচনায় দ্রুত অগ্রগতি হতে পারে বলে মনে করেন সামির।

তিনি বলেন, ‘আমি মনে করি, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির সময়সীমাও ঘনিয়ে আসছে। যদি আসিম মুনির ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সফল হন, আমি আশা করি এর পরপরই প্রণালিটি নিয়ে ওমান ও ইরানের পক্ষ থেকে একটি নতুন ঘোষণা আসবে।’

তবে মুনিরের সফর থেকে কী অর্জন করা সম্ভব, সে বিষয়ে অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নিয়েছেন কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়নের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ।

তার মতে, সবচেয়ে অর্থবহ ফলাফল হবে এই নিশ্চিয়তা দেওয়া যে, ইরানের নিরাপত্তা সংস্থা হরমুজ সংক্রান্ত চুক্তি মেনে চলবে এবং ইয়েমেন বা ইরাকের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি সংযত করবে, যদি কাতার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্পরিক পদক্ষেপ নিশ্চিত করতে পারে।

ক্রিগের মতে, তা না হলে, যোগাযোগের পথ খোলা থাকবে, কিন্তু উভয় পক্ষই আরেকটি চাপপ্রয়োগের চক্রের দিকে এগিয়ে যেতে থাকবে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের