হোম > বিশ্ব

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর ফোনালাপ

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইরানি প্রেসিডেন্টের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলাপ করেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানি প্রধানমন্ত্রী জানান, তিনি ইরানের প্রতি পাকিস্তানের সংহতি এবং ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ সহজতর করার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করায় তিনি পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার সকালে জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসলামাবাদে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রীরা রোববার থেকে দুই দিনের এই বৈঠক শুরু করবেন। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, পাকিস্তান এই সপ্তাহের শুরুতে তেহরানের কাছে ওয়াশিংটনের ১৫-দফা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

দিল্লিতে ভবন ধসে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা