হোম > বিশ্ব

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরাইলি সেনাবাহিনী

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান বাঙ্কারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

আভিচাই আদরাই আরো জানান, খামেনিকে হত্যার পরও, ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই ভূগর্ভস্থ বাঙ্কারটি তেহরানের কেন্দ্রস্থলে একটি পুরো সড়ক জুড়ে বিস্তৃত ছিল এবং এখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত কক্ষ ছিল যা অনেকগুলো প্রবেশপথ দ্বারা যুক্ত।

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

বিপদ সংকেত পাঠানো ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিককেকে আশ্রয় দিল ভারত

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে তাৎক্ষণিক হামলার পরিকল্পনা নেই, তবে স্থল অভিযান হলে যোগ দেবে কুর্দি বিদ্রোহীরা

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য থেকে আরো সেনা প্রত্যাহার জার্মানির