হোম > বিশ্ব

যুক্তরাজ্যের সঙ্গে প্রযুক্তি চুক্তি স্থগিত করল ট্রাম্প

আতিকুর রহমান নগরী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চলতি বছর যুক্তরাজ্যের সঙ্গে করা একটি প্রযুক্তি চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ফাইন্যান্সিয়াল টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র চুক্তিটি স্থগিত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রযুক্তি অংশীদারিত্বের বাইরে বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের কাছ থেকে ছাড় আদায়ে চাপ দিচ্ছে।

ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, খাদ্য ও শিল্পপণ্যের নিয়মকানুনসহ তথাকথিত অশুল্ক বাধা (নন-ট্যারিফ ব্যারিয়ার) দূর করতে যুক্তরাজ্যের অনীহার কারণে মার্কিন কর্মকর্তারা ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে এবং টেক প্রস্পেরিটি ডিল যেন উভয় দেশের পরিশ্রমী মানুষের জন্য সুযোগ তৈরি করে, সে বিষয়ে যুক্তরাজ্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে কোনো সাড়া দেয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও বেসামরিক পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতার লক্ষ্যে “টেক প্রস্পেরিটি ডিল”-এ সম্মত হয়েছিল।

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, আর মার্কিন বড় প্রযুক্তি কোম্পানিগুলো ইতোমধ্যেই যুক্তরাজ্যে তাদের কার্যক্রমে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এসআর

মাঝ আকাশে বিমানের জানালা ভেঙে বের হয়ে গেল যাত্রীর মাথা

তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

পিছনে তাকালেই গুলি, যেভাবে অন্ধকারে পুশইন করে বিএসএফ

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

নির্বাচনি সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করলেন বিজয়

ইউরোপের প্রতিরক্ষায় ভরসা তুরস্ক, ন্যাটোতে বাড়ছে আঙ্কারার গুরুত্ব