হোম > বিশ্ব

রাফায় আটকে পড়া হামাস যোদ্ধাদের সমঝোতার প্রস্তাব মিশরের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

ইসরাইলের দখলকৃত রাফাহ এলাকায় অবস্থান করা হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে নতুন শর্ত দিয়েছে মিশরের মধ্যস্থতাকারীরা। শর্ত অনুযায়ী হামাস অস্ত্র সমর্পণ করলে দুই শতাধিক হামাস যোদ্ধাকে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হবে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, মিশরীয় মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছেন, রাফাহ এলাকায় থাকা হামাস যোদ্ধাদের মিশরের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা উপত্যকার সুড়ঙ্গের বিবরণ দিতে হবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়। এর বিনিময়ে তারা নিরাপদে সরে যেতে পারবেন।

১০ অক্টোবর গাজায় মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাফাহতে আটকে থাকা যোদ্ধাদের নিয়ে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা পুরো গাজায় হামাসের সামরিক শক্তি নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার জন্য একটি ‘নমুনা বা মডেল’ হিসেবে কাজ করবে।

তবে দুটি সূত্র জানিয়েছে, ইসরাইল কিংবা হামাস কোনো পক্ষই এখনো প্রকাশ্যে এই প্রস্তাবে সম্মতি জানায়নি। তবে আরেকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে এই বিষয়ে আলোচনা চলছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের