হোম > বিশ্ব

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আশঙ্কা করছে পুলিশ। বিক্ষোভ শুরুর পরপরই কয়েকজনকে আটক করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হয়েছে।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, কর্মসূচিতে প্রায় ৪০০ জন অংশ নিতে পারেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করবেন।

২০২৫ সালের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে যুক্তরাজ্য সরকার। দেশটির সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো অপরাধ। এ কারণে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের সতর্কবার্তা দিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা জানেন যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন জানানো বেআইনি। মূলত তারা ইচ্ছাকৃতভাবে অপরাধ করার উদ্দেশ্যেই সেখানে সমবেত হচ্ছেন।

তিনি আরও জানান, যারা বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড প্রদর্শনে প্রয়োজনীয় সহায়তা বা অন্যান্য সহযোগিতা দেবেন, তাদেরও গ্রেপ্তার করা হতে পারে। দুপুর ১টায় এ বিক্ষোভ শুরু হয়।

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া