হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব

আতিকুর রহমান নগরী

ছবি: ফিনান্সিয়াল টাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী নভেম্বেরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। আজ শুক্রবার ফিনান্সিয়াল টাইমসএক প্রতিবেদনে একথা জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময় কিছু স্বাক্ষর করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।’

প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র-কাতার প্রতিরক্ষা চুক্তির মতোই, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে, কাতারের ওপর যেকোনো সামরিক হামলাকে আমেরিকার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই কাতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসরাইলের দোহায় হামাস নেতাদের হত্যা প্রচেষ্টার পরপরই।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি, তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

একইভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউজ ও সৌদি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে, গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র