হোম > বিশ্ব

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, সফল অস্ত্রোপচার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন পোপ চতুর্দশ লিও। তার ডান ফুসফুসের নিচের অংশে অস্ত্রোপচার করে ক্যানসার আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের এক চিকিৎসা বুলেটিনে জানানো হয়, ৭১ বছর বয়সি পোপের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এতে কোনো জটিলতা দেখা দেয়নি।

মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচার করা হয়। পরে পরীক্ষায় তার ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসার শনাক্ত হয়। ক্যানসার অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা পরীক্ষা করছেন চিকিৎসকেরা।

ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। সুস্থ হয়ে উঠতে তাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। তার আগামী ২০ অক্টোবর পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পোপ জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা একে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া ক্যানসার হিসেবে বিবেচনা করছেন।

সূত্র: বিবিসি

আরএ

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

মহানবীকে (সা.) অবমাননায় ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

ককরোচ নেতাদের গ্রেপ্তারে রাহুল গান্ধীর নিন্দা

প্রাণের বিকাশে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে মহাবিশ্বে

স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়তে পারে এআই, সাইবার বিপর্যয়ের শঙ্কা

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও, ব্যাপক ধরপাকড়

‘নিজেদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

ইরান নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

কর্মসংস্থান সৃষ্টি না হলে চাকরিবঞ্চিত হবেন বিপুলসংখ্যক তরুণ

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল