হোম > বিশ্ব

ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের বিমানবন্দর, সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্ব ইরানের ইরানশাহর বিমানবন্দরে মার্কিন হামলায় একজন আহত হয়েছেন। এছাড়া বিমানবন্দরের বৈদ্যুতিক সরঞ্জাম ও একটি জ্বালানি ট্যাংকের ক্ষতি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, শুক্রবার ভোরে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিমানবন্দরটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের কাছে কয়েকটি সেতুতে হামলা হয়েছে। বন্দর আব্বাস, বুশেহর, কেশম দ্বীপ, সিরিক ও আহভাজেও বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান।

সূত্র: আনাদোলু

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর