হোম > বিশ্ব

ইরান যুদ্ধ: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেস সদস্যের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর হামলা এ সপ্তাহে কংগ্রেসে পাস হওয়া যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, ‘ট্রাম্পকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে, নতুবা আমরা তাকে বাধ্য করতে প্রয়োজনে আদালতে যাব।’

গত ৩ জুন কংগ্রেসের নিম্নকক্ষে একই ধরনের আরেকটি বিল পাস হওয়ার পর মঙ্গলবার সিনেটে ৫০-৪৮ ভোটে যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

ওই প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ট্রাম্প কেবল তখনই ইরানের বিরুদ্ধে আরো সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন, যদি ‘যুদ্ধ ঘোষণার মাধ্যমে সুস্পষ্টভাবে বা কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে হয়’।

ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর আগে ইরানের আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব