হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে নির্বাচন ঘিরে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে নভেম্বরের নির্বাচনের পর মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক হামলা আরো জোরদার করার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, হুথিরা ‘খুবই খারাপ আচরণ’ করছে। তার অভিযোগ, দীর্ঘদিন নীরব থাকার পর গোষ্ঠীটি আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইরানের ইন্ধনেই তারা এ তৎপরতা চালাচ্ছে বলে ধারণা তার।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘তারা (হুথিরা) দীর্ঘদিন নীরব ছিল। কিন্তু এখন আবারও সক্রিয় হয়েছে। সম্ভবত একটি ব্যর্থ রাষ্ট্র ইরানের নির্দেশেই তারা এমন করছে। ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনীতি এবং মূল্যস্ফীতি ৩০১ শতাংশ। তারা অত্যন্ত ন্যক্কারজনকভাবে সৌদি আরবে হামলা চালাচ্ছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। সম্ভবত মার্কিন নির্বাচনের আগে। এটা মোটেও ভালো নয়।’

গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এর পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগও বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে নির্ধারিত হবে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না।

ট্রাম্প আরো বলেন, হুথিদের সৌদি আরবে হামলার ঘটনা তিনি ‘কখনো ভুলবেন না’। তার এ বক্তব্যকে মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে মার্কিন সামরিক হামলা শুরুর হুমকি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কার্যক্রমের ওপর একধরনের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবারের মধ্যবর্তী নির্বাচনকে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘কাউকে তাদের (হুথিদের) বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছি। কিন্তু নির্বাচনের পরও আমি থাকব এবং বিষয়টি কখনো ভুলব না।’

সূত্র: আল জাজিরা

আরএ

‘নিজেদের ভবিষ্যত পুনরুদ্ধারের উপযুক্ত সময় এখনই’

ইরান নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, সফল অস্ত্রোপচার

কর্মসংস্থান সৃষ্টি না হলে চাকরি বঞ্চিত হবে বিপুলসংখ্যক তরুণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল

বিপুল প্রতিরক্ষা ব্যয় সত্ত্বেও কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি

খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ছাড়া উপায় ছিল না: পাক প্রধানমন্ত্রী

গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপন রেকর্ডিং যন্ত্র, সৌদি নাগরিক গ্রেপ্তার

যন্তর মন্তরে অবৈধ অনুপ্রবেশ, ককরোচের ৩ নেতা গ্রেপ্তার