হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় আহত ৭

আতিকুর রহমান নগরী

শনিবার দক্ষিণ লেবাননের বেন্ট জবেইল শহরের একটি হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন। এটি ২০২৪ সালের শেষ দিকে ঘোষিত যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, নাবাতিয়েহ প্রদেশের বেন্ট জবেইল শহরে সালাহ গানদুর হাসপাতালের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনএনএ জানায়, ঘটনায় সাতজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই হামলা এমন এক সময় ঘটেছে, যখন সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বিমান হামলা চালায় এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়—যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার নির্দেশনা।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি সেনারা প্রতিদিন প্রায় লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে, দাবি করছে তারা হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

ইসরাইলি সেনাদের এই আক্রমণে এখন পর্যন্ত ৪,০০০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৭,০০০ জন আহত হয়েছেন। ইসরাইলের এই অভিযান ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় এবং ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এটি পূর্ণমাত্রার সামরিক অভিযানে পরিণত হয়।

এসআর

সূত্রঃ আনাদোলু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির