হোম > বিশ্ব

আইআরজিসি ইস্যুতে ইইউর প্রতি যে আহ্বান ইসরাইলের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিডিওন সার জানান, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি উঠে এসেছে।

গিডিওন সার লিখেছেন, জার্মানি দীর্ঘদিন ধরেই এই অবস্থানে রয়েছে এবং বর্তমানে বিষয়টির গুরুত্ব সবার কাছেই স্পষ্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ একাধিক দেশ ইতোমধ্যে ইরানের রেভোলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড দেশটির একটি অত্যন্ত প্রভাবশালী সশস্ত্র বাহিনী, যার সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সরাসরি সম্পর্ক রয়েছে। এই বাহিনীর প্রধান দায়িত্ব হলো ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আদর্শ ও ঐতিহ্য রক্ষা করা এবং দেশের ইসলামিক শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা।

ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই আইআরজিসি গঠন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনী ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী রয়েছে।

এ ছাড়া রেভ্যুলেশনারি গার্ডসের অধীনে বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স নামে একটি বিশাল স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনীও পরিচালিত হয়, যেখানে হাজার হাজার সদস্য রয়েছে।

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা