হোম > বিশ্ব

মুসলিম দেশগুলোকে সহযোগিতা বাড়ানোর আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা তাসনিম

মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার পাকিস্তানে সরকারি সফরে পাকিস্তান মুসলিম লিগের নেতা নওয়াজ শরিফের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা তাসনিমের।

বৈঠকে বিজ্ঞান, শিল্প ও কৃষিক্ষেত্রে মুসলমানদের মধ্যে ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। যাতে পারস্পরিক চাহিদা কার্যকরভাবে পূরণ এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারে মুসলিম দেশগুলো।

লাহোরে নওয়াজ শরিফের সাথে বৈঠকে তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞান, শিল্প ও কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসাথে কাজ করতে হবে।’

প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইসরাইলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। বলেন, ‘যদি সারাবিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদিবাদী শাসনব্যবস্থা আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না।’

নওয়াজ শরিফ ইসরাইলি আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াবো।’

তিনি বলেন, ‘ইরানি জনগণ তাদের দৃঢ় প্রতিরোধের মাধ্যমে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করেনি বরং ইরানের একটি গর্বিত এবং নতুন ভাবমূর্তিও প্রদর্শন করেছে।’

তার মতে, এই প্রতিরোধ কেবল কোন শাসনব্যবস্থার বিরোধিতা ছিল না; এটি বিশ্ব শক্তির সঙ্গে একটি সাহসী লড়াইয়ের প্রতিনিধিত্ব করে।

নওয়াজ শরিফ আরো বলেন, ‘ইরানের জনগণ তাদের অটল সাহসের মাধ্যমে হাজার হাজার বছরের গৌরবময় ইতিহাস পুনরুজ্জীবিত করেছে। পাকিস্তানে, আমরা এই প্রতিরোধকে মর্যাদা এবং গর্বের উৎস হিসেবে বিবেচনা করি।’

আরএ

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের