হোম > বিশ্ব

পাকিস্তানে সেনা অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতের মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজের ৩০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

এরআগে সন্ত্রাসী হামলায় নিহত হন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক এবং মেজর তৈয়ব রাহাতসহ ১১ জন সেনা সদস্য। ধারণা করা হচ্ছে ওই হামলার পেছনে এই জঙ্গিরা জড়িত ছিল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর এই সেনারা নিহত হন।

সেনাবাহিনীর মিডিয়া শাখা বুধবার জানিয়েছে, ৭ থেকে ৮ অক্টোবর রাতে ভারতের মদদপুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করে।

এসময় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় হয়।

ফিতনা-আল-খাওয়ারিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আরএ

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি