হোম > বিশ্ব

জাপানের পর এবার ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করল নেপাল

আমার দেশ অনলাইন

জাপানের পর এবার ভারতীয় আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ায় কাঠমান্ডুর কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় এই আমদানি নিষেধাজ্ঞা জারি করে।

নেপালি কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপে দেশীয় জাতের ফলের বাজার আরো সম্প্রসারিত হবে। দেশটির মধেসি প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল ‘দ্য রাইজিং নেপাল’কে বলেন, এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত ‘স্বাস্থ্যকর ফলের’ জন্য আরো বেশি সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে ফল উৎপাদনে উৎসাহ জোগাবে এবং নাগরিকেরা আরো স্বাস্থ্যকর ও নিরাপদ ফল পাওয়ার সুযোগ পাবে।’

তবে, দেশের আম ব্যবসায়ীরা সম্ভাব্য ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। নেপাল আম উৎপাদনকারী দেশ এবং আমদানির চেয়ে বেশি ফল রপ্তানি করে। তার পরও স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় উৎপাদন যথেষ্ট নয়। পাশাপাশি নেপালি আমের মৌসুম মাত্র দুই মাস স্থায়ী হয়।

ভারতের শীর্ষ পাঁচটি আম রপ্তানিকারক দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও সৌদি আরব।

এর আগে গত মে মাসে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের কেশর, আলফনসো, ল্যাংড়া এবং বঙ্গনপল্লি জাতের আমের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাপান।

সূত্র: দ্য প্রিন্ট

আরএ

আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১২

লাইসেন্স জালিয়াতি করে ১৭ বছর ধরে ফ্লাইট পরিচালনা পাইলটের

গিনিতে স্বর্ণের খনি ধসে ১১ জনের মৃত্যু

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ উত্তর কোরিয়া-চীনের

ইরান যুদ্ধের প্রভাব: তীব্র ক্ষুধার ঝুঁকিতে লাখ লাখ মানুষ

ভয়াবহ পানির সংকটে ইরান, বিলীন হচ্ছে একাধিক হ্রদ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩