হোম > বিশ্ব

গ্রিক অর্থোডক্স ব্যাংকের সব হিসাব জব্দ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলি কর্তৃপক্ষ কর আদায় নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জেরুজালেমের গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্কেটের সব ব্যাংক হিসাব জব্দ করেছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক কার্যক্রম ও দাতব্য সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ প্যাট্রিয়ার্কেটের কাছে লক্ষ লক্ষ শেকেল ও বকেয়া সম্পত্তি কর দাবি করেছে। কিন্তু প্যাট্রিয়ার্কেট জানায়, তাদের মালিকানাধীন সম্পত্তি মূলত উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য কাজে ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিক আইন ও ইসরাইলি আইনে করমুক্ত। তারা এই পদক্ষেপকে “পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত” বলে অভিহিত করেছে।

প্যাট্রিয়ার্কেট আরও জানিয়েছে, ব্যাংক হিসাব জব্দের ফলে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য পরিচালিত মানবিক সহায়তা, শিক্ষা ও সামাজিক কর্মসূচি বিপর্যস্ত হবে। এ ঘটনায় জেরুজালেমের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র কর বিরোধ নয়, বরং শহরের রাজনৈতিক ও ধর্মীয় ভারসাম্যের ওপরও প্রভাব ফেলতে পারে।

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর