হোম > বিশ্ব

দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলিদের মধ্যে দেশত্যাগের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, গাজা সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মাঝে ২০২৩-২৪ সালে প্রায় ১ লাখ ইসরাইলি দেশত্যাগ করেছে। ইসরাইলের মোট নাগরিকের সংখ্যা মাত্র ১ কোটি।

নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় তারা দেশে ছাড়ছেন। এছাড়া জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কাজের সন্ধানেও ছুটছেন কেউ কেউ। এসব কারণে উচ্চ দক্ষ পেশাদারেরা আর যুদ্ধ পরিস্থিতির ভার সইতে চাইছেন না।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, ‘অতিরিক্ত অর্থনৈতিক ধাক্কা—রাজনৈতিক, অর্থনৈতিক বা নিরাপত্তাসংক্রান্ত—অভিবাসনের মাত্রায় একটি তীব্র ও আকস্মিক উল্লম্ফন ঘটাতে পারে। এই প্রবণতা ইসরাইলের জন্য একটি অত্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে।’

এই পরিস্থিতি আরো প্রকট করে তুলেছে ইরানের প্রতিশোধমূলক আক্রমণগুলো। কারণ, ধীরে ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানোর সক্ষমতা কমে আসছে ইসরাইলের, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

ইউক্রেনের যে ‘ডাইনি বাহিনী’ ছদ্মবেশে খতম করছে রুশ সেনা

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

ইরানের সামনে ‘অসাধারণ কিছু করার সুযোগ’ রয়েছে: রুবিও

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু