হোম > বিশ্ব

পাকিস্তানের অনুরোধে ‘হিট লিস্ট’ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নাম সরিয়েছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ওয়াশিংটনকে পাকিস্তান অনুরোধ করার পর ইসরাইল ‘হিট লিস্ট’ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নাম সরিয়ে নিয়েছে। পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, ইসরাইলিদের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, যদি তাদেরও সরিয়ে দেয়া হয়, তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না। এরপর ইসরাইলকে পিছিয়ে আসতে বলে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনা এগিয়ে নিতে গিয়ে ইরানের এ দুই শীর্ষ নেতাকে সাময়িকভাবে ইসরাইলের লক্ষ্য তালিকা থেকে সরানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ৪-৫ দিনের জন্য তাদের তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তবে এতে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

ইরান যুদ্ধ শেষ করতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান, মিসর ও তুরস্ক।

ইসলামাবাদ এমন এক সময়ে ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে, যখন অন্য অনেক দেশের জন্য এ যোগাযোগ চ্যানেলগুলো কার্যত বন্ধ। সম্ভাব্য শান্তি আলোচনা হলে স্থান হিসেবে ইসলামাবাদকেও বিবেচনা করা হচ্ছে।

মুসলিম মহিলাকে পুশইন: আসাম সরকারকে জরিমানা করল ভারতীয় হাইকোর্ট

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজ থেকে ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন