হোম > বিশ্ব

আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা কাটেনি: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীরভাবে অবিশ্বাস পোষণ করে ইরান। চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুইপক্ষ। সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছেন তাসনিম নিউজ এজেন্সি।

সূত্রটি জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। চুক্তির বেশ কয়েকটি শর্ত নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

সূত্রটি জানিয়েছে, ‘প্রাথমিক সমঝোতা হলেও এর অর্থ এই নয় যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে বা বর্তমান প্রশাসন তার প্রতিশ্রুতি পূরণে আস্থা রাখে।’

তিনি আরো জানান, ‘আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রেকর্ড খুবই খারাপ, যা অবিশ্বাসকে আরো শক্তিশালী ও দৃঢ় করে। তাই, সমঝোতা হলেও ইরান চুক্তি-পরবর্তী পুরো প্রক্রিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কার্যকলাপের ওপর নজর রাখবে। যদি যুক্তরাষ্ট্র সেই পর্যায়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে ইরান জবাব দেওয়ার ক্ষমতা ধরে রাখবে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, সরকার উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

ইথিওপিয়ার সামরিক ঘাঁটি থেকে আরএসএফকে অস্ত্র সরবরাহের অভিযোগ সুদানের

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’— লন্ডনে কনসার্টে মার্কিন র‍্যাপার ম্যাকলমোর

ইসরাইলে ‘জায়নবাদী সরকার’ গঠনে ৪ শর্ত দিলেন আইজেনকোট

প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো