হোম > বিশ্ব

ইসরাইলি দূতকে বহিষ্কার করল দক্ষিণ আফ্রিকা

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ইসরাইলের এক দূতকে বহিষ্কার করেছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে এমন ‘কূটনৈতিক নিয়মের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করার অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরার।

দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ শুক্রবার জানায়, ইসরাইলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে তাকে দক্ষিণ আফ্রিকা ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

সিডম্যানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ‘অপমানজনক আক্রমণ’ চালানো এবং ‘ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের কথিত সফর সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে ইচ্ছাকৃত ব্যর্থতার’ অভিযোগ আনা হয়েছে।

বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক বিশেষাধিকারের চরম অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য প্রয়োজনীয় আস্থা এবং প্রোটোকলকে পদ্ধতিগতভাবে ক্ষুণ্ন করেছে।’

এতে আরো বলা হয়, ‘আমরা ইসরাইলি সরকারকে তাদের ভবিষ্যতের কূটনৈতিক আচরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করছি, যাতে প্রজাতন্ত্র এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রতিষ্ঠিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।’

আরএ

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর