হোম > বিশ্ব

মুজতবা খামেনির ভিডিও প্রকাশ

আমার দেশ অনলাইন

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মুজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ মুজতবা খামেনিকে ঘিরে রেখেছেন। এ সময় তাকে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহেরের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি মুজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বহু সাধারণ নাগরিক নিহত হন।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ তারচিনস্কি

ইরানে আজই হামলা চালাতে পারেন ট্রাম্প

বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

পশ্চিমা দেশগুলোতে মুসলিম সন্তানদের শিক্ষায় নতুন সম্ভাবনা

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদিকে চাপের মুখে ফেলায় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেই

প্রতি বছর ফিলিস্তিনের সঙ্গে বন্ধুত্ব দিবস পালন করবে চিলি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ