হোম > বিশ্ব

মরক্কোতে ব্যাপক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো লক্ষাধিক মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট মনিটর

ভারী বর্ষণে মরক্কোর উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক বন্যা। চারটি প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষ। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

লারাচে প্রদেশের সার এল-কেবির শহর থেকে প্রায় ৮১ হাজার ৭০৯ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সিদি কাসেম প্রদেশ থেকে ৯ হাজার ৭২৮ জনকে, সিদি স্লিমানে প্রদেশ থেকে ২ হাজার ৮৫৩ জনকে এবং কেনিত্রা প্রদেশে ১৪ হাজার ১৩৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, দুর্যোগের প্রভাব কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

বুধবারের শুরুর দিকে পানি মন্ত্রণালয় জানায়, ম্যাসন ভ্যালিতে পানির স্তর বেড়ে যাওয়ায় পূর্ব মরক্কোর গুয়েরসিফের উপকণ্ঠে আকস্মিক বন্যা দেখা দেয়।

বন্যার কারণে বেশ কয়েকটি প্রদেশের প্রধান সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে রয়েছে টাঙ্গিয়ার এবং তেতুয়ানের সংযোগকারী রুট; পাশাপাশি লারাচে, কেনিত্রা, সিদি কাসেম এবং সিদি স্লিমানে রাস্তাঘাট।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর