হোম > বিশ্ব

এভারেস্টে তুষারঝড়ের কবলে অনেক অভিযাত্রী, ৩৫০ জনকে উদ্ধার

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে তুষার ঝড়ের কারণে আটকা পড়েছেন অন্তত এক হাজার মানুষ। এদেরমধ্যে ৩৫০ জনের বেশি অভিযাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন উদ্ধারকারীরা। এখনো আটকা পড়ে আছেন অনেকে। খবর আল জাজিরার।

রোববার উদ্ধার হওয়া অভিযাত্রীদের তিব্বতি দিকের ছোট শহর কুদাংয়ে নিয়ে যাওয়া হয়েছে।

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, স্থানীয় সরকারের তত্ত্বাবধানে উদ্ধারকর্মীদের দল ধাপে ধাপে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছে। তবে কতজন স্থানীয় গাইড ও সহায়তাকারী আটকা পড়েছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সিসিটিভি রিপোর্টে ট্রেকিং পার্টির সাথে থাকা স্থানীয় গাইড এবং সহায়তা কর্মীদের হিসাব করা হয়নি কিনা তা নির্দেশ করা হয়নি। তিব্বতে অবস্থিত এভারেস্টের উত্তর মুখের কাছের অভিযাত্রীরা প্রভাবিত হয়েছেন কিনা তাও স্পষ্ট নয়।

তুষারঝড়ে আটকা পড়া অভিযাত্রী চেন গেশুয়াং বলেন, ‘পর্বতে এত ঠান্ডা ও ভেজা পরিবেশ ছিল যে হাইপোথারমিয়ার আশঙ্কা ছিল খুব বেশি। আমাদের গাইড বলেছিলেন, অক্টোবর মাসে তিনি কখনো এমন আবহাওয়ার মুখোমুখি হননি। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ প্রস্তুত ছিল না।’

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত টানা শনিবার পর্যন্ত চলে। ফলে পর্বতপথে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে এভারেস্টের পুরো পর্যটন এলাকা বন্ধ করে দেয়া হয়।

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি