হোম > বিশ্ব

যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চাপ দিচ্ছে জার্মানি: মের্জ

আমার দেশ অনলাইন

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জার্মানি চাপ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানের সঙ্গে তাদের যুদ্ধ বন্ধ করতে রাজি করানোর জন্য জার্মানি সর্বাত্মক চেষ্টা করছে।

দেশটির জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, সংঘাত শেষ হওয়ার পর অঞ্চলটিকে স্থিতিশীল করার আন্তর্জাতিক প্রচেষ্টায় জার্মানি যোগ দিতে প্রস্তুত থাকবে। তবে যেকোনো অভিযানের জন্য জাতিসংঘের অনুমোদন প্রয়োজন হবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধের প্রতিক্রিয়ায় জার্মানি বিভক্ত। মের্জ বর্তমান ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এই যুদ্ধকে সমর্থন করলেও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ সংঘাতকে একটি ‘ভয়াবহ ভুল’ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। সূত্র: জাজিরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স