হোম > বিশ্ব

কাতারকে ‘মহান মিত্র’ হিসেবে অভিহিত ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে "মহান মিত্র" হিসেবে অভিহিত করেছেন। শনিবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান)-এর ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগদানের পথে দোহায় সংক্ষিপ্ত বিরতিতে তিনি এই মন্তব্য করেন।

রোববার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। আল-উদেইদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি কাতারকে “একজন মহান মিত্র ও আঞ্চলিক শান্তির নির্ভরযোগ্য অংশীদার” বলে প্রশংসা করেন।

ট্রাম্প বলেন, “আমাদের একজন মহান মিত্র আছে। তারা একজন মহান মিত্র। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কাতার অসাধারণ ভূমিকা রাখছে, এবং আমি তাদের ধন্যবাদ জানাই।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র ও কাতার গত এক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। “আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে,” বলেন ট্রাম্প।

গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়ে ট্রাম্প জানান, পরিকল্পনাটি "খুব দ্রুত কার্যকর হবে" এবং ইতিমধ্যে নেতৃত্ব নির্বাচনের কাজ চলছে। তার ভাষায়, “মধ্যপ্রাচ্যে এমন এক শান্তি আসছে যা গত ৩,০০০ বছরেও দেখা যায়নি। এটি এক প্রকৃত ও দীর্ঘস্থায়ী শান্তি হবে।”

এদিকে, কাতারের আমির শেখ তামিম তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। এটি মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা ও গাজায় যুদ্ধের অবসান বিষয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ ছিল।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।”

সিরিয়ার কুখ্যাত কারাগারের সাবেক প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

ইরানের প্রকৃত শক্তি জনগণের ঐক্য ও দৃঢ় ইচ্ছাশক্তি

মহাকাশে অস্ত্রের ঝনঝনানি, চাঁদ থেকে পরিচালিত হবে যুদ্ধ

রোবট খাতে বিনিয়োগে শীর্ষে চীন, এগিয়ে যাচ্ছে একটি মুসলিম দেশ

সৌদি আরবের বিমানঘাঁটিতে হামলায় ইতালির বিমান ক্ষতিগ্রস্ত

দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত ইরানিরা, তেহরানে জানফাদা-ই-ইরান কর্মসূচি

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে ভিডিও ভাষণের অনুমতি পেলেন মাহমুদ আব্বাস

পৃথিবীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে হ্যাক করতে পারবে এআই

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০ জনের বেশি