হোম > বিশ্ব

পুতিনের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে কোন বিষয়, জানালেন আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর আরাগচি সাংবাদিকদের বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সফর করছেন তিনি।

আরাগচি বলেন, সফরকালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। সেইসঙ্গে বৈঠকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার দারুণ সুযোগ পাওয়া যাবে বলেও মনে করেন তিনি।

আরাগচি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে এ বিষয়ে দুই দেশের মধ্যে এই আলোচনা ও সমন্বয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে ‘

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ছাড়ার সময় আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে তিনি ‘ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ বা ফ্রেমওয়ার্ক তুলে ধরেছেন।

সূত্র: আল জাজিরা

জেট ফুয়েলের দাম বাড়ায় মে-জুনে ফ্লাইট বাতিল করছে ট্রান্সএভিয়া

যুক্তরাষ্ট্রের জন্য ‘রেড লাইন’ তালিকা দিলো ইরান, কী আছে এতে

হ্যাশট্যাগ ‘আলপাইন ডিভোর্স’: জনপ্রিয়তার নেপথ্যে কী

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা চলমান

বিপুল অবিস্ফোরিত অস্ত্র নিষ্ক্রিয়ের দাবি আইআরজিসির

শেষ মুহূর্তে বাতিল হলো নেতানিয়াহুর দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ

নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গড়লেন ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের নির্বাচনে আব্বাসপন্থিদের বড় জয়, গাজায়ও সাফল্য

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে ১৭ হাজার সংক্রমণ

কংগ্রেসের অনুমোদন ছাড়া ৬০ দিনের যুদ্ধের সীমা ট্রাম্প কি মানবেন