হোম > বিশ্ব

রিয়াদে বিস্ফোরণ, সতর্কতা জারির পর প্রত্যাহার

আমার দেশ অনলাইন

ছবি: গালফ নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির কর্তৃপক্ষ আকাশপথে হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়। স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার কিছু আগে পাঠানো বার্তায় এলাকাটি হুমকির মধ্যে রয়েছে বলে সতর্ক করা হয়। তবে বিশেষ সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করেছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি।

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি হামলার প্রভাবের মুখে পড়ল। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ছে।

সেপ্টেম্বরের শুরু থেকে রিয়াদসহ অন্তত ১১টি শহর ও গভর্নরেটে সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় একাধিকবার সতর্কতা জারি হয়। বাসিন্দাদের জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকতে এবং ভিড় বা হামলার দৃশ্য ধারণ না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোট ‘দায়িত্বশীল ও কঠোরভাবে’ জবাব দেবে।

সূত্র: গালফ নিউজ

আরএ

জ্বালানি সংকটে ইউরোপ, বাড়ছে মূল্যস্ফীতির চাপ

আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা সম্মিলিত দায়িত্ব: সৌদি জোট কমান্ডার

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

বিমানবাহী যুদ্ধজাহাজ পেল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

তেল মজুতের শক্তিতে জ্বালানির বাজারে প্রভাব বাড়াচ্ছে চীন

এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি-সংক্রান্ত আদেশের মেয়াদ বাড়ালেন ট্রাম্প

পাকিস্তানে ভারত সমর্থিত ১১ সন্ত্রাসী নিহত

বিপদের মুখে হিমালয়, আগাম সতর্কবার্তা নিয়ে উঠছে প্রশ্ন

এআইয়ের ভুলে চীনা জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র