হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: মার্কিন কংগ্রেস সদস্য ফাইন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কংগ্রেস সদস্য র‍্যান্ডি ফাইন ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দম্ভ করে বলেন, তাকে ইসলামোফোবিক বললেও, কোনো পরোয়া করেন না। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

কংগ্রেস সদস্য ফাইন প্রায়ই ফিলিস্তিনি বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় তারা যেতে পারেন না।

সঠিক তথ্য হলো ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ইসরাইলি সেনাবাহিনীর নিরাপত্তার স্বার্থেই ফিলিস্তিনি শহরে প্রবেশের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সতর্ক করে সাইনবোর্ড রয়েছে।

কিন্তু ইসরাইলি বাহিনীর মাধ্যমে সশস্ত্র এবং সুরক্ষিত বসতি স্থাপনকারীরা নিয়মিতভাবে ফিলিস্তিনি গ্রামে হামলা এবং লুটপাট চালায়। এই বছর বসতি স্থাপনকারীদের আক্রমণে কমপক্ষে দুইজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

শুনানির সময় আমেরিকার জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি মর্টন ক্লেইনের কাছে ফাইন জানতে চান, ‘যখন আপনি এমন একদল মানুষকে মোকাবিলা করবেন, যারা ক্রমাগত ইসরাইলের ধ্বংসের চায়, যারা ‘ইহুদিরা এই এলাকায় প্রবেশ করতে পারবে না’, ‘আমরা ইহুদি মুক্ত থাকতে চাই’, আপনি কীভাবে এদের সঙ্গে শান্তি স্থাপন করবেন?

ক্লেইন বলেন, ইসলামের ‘সংস্কার’ করা উচিত এবং ইসরাইলকে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেয়া উচিত। তিনি আরো বলেন, ‘কেউই এ বিষয়ে কথা বলতে চায় না। তারা ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত হতে ভয় পান।’

ফাইন তাকে বাধা দিয়ে বলেন, ‘আমি এতে ভয় পাই না। আমি জানি না যারা আপনার ধ্বংস চায় তাদের সঙ্গে আপনি কীভাবে শান্তি স্থাপন করবেন। আমার মনে হয় আপনি প্রথমে তাদের ধ্বংস করুন।’

আরএ

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ