হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় গাজার ৩৮টি হাসপাতাল ধ্বংস

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের বর্বর হামলার শিকার হলো গাজার আরো একটি হাসপাতাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজা সিটির আল-হেলু হাসপাতালে পর পর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার বাহিনী। খবর বার্তা সংস্থা আনোদোলুর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা আনাদোলুকে বলেন, হামলার কারণে হাসপাতালে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে রোগীদের সেবাদান।

তিনি বলেন, ‘হাসপাতালের ভেতরে চিকিৎসক এবং রোগীরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালের ইন্টারনেট নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।’

গাজার কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ড ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এবং ইসরাইল এখানে যুদ্ধাপরাধ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী কমপক্ষে ৩৮টি হাসপাতাল ধ্বংস করেছে বা পরিষেবা বন্ধ করে দিয়েছে, ৯৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা করেছে এবং ১৯৭টি অ্যাম্বুলেন্স ধ্বংস করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে।

থাওয়াবতা আরো বলেন, ‘ইসরাইল স্বাস্থ্যসেবা কেন্দ্র, কর্মী ও হাসপাতালের পণ্য সরবরাহকে লক্ষ্য করে ৭৮৮টি আক্রমণ চালিয়েছে। মানবিক দায়িত্ব পালনের সময় এক হাজার ৬৭০ জন চিকিৎসা কর্মীকে হত্যা করেছে।’

তিনি বলেন, এগুলো শুধু পরিসংখ্যান নয়, বরং ফিলিস্তিনি জনগণের জীবন, স্বাস্থ্য এবং মর্যাদাকে লক্ষ্যবস্তু করার ইসরাইলি নীতির স্পষ্ট দলিল।

আন্তর্জাতিক সম্প্রদায়কে এই চলমান অপরাধ বন্ধ করতে এবং গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে রক্ষা করতে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

আরএ

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত