হোম > বিশ্ব

রকেট গতিতে বাড়ছে মামদানির জনপ্রিয়তা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। যখন তিনি নিউইয়র্ক সিটিকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তখন তার প্রতি জনপ্রিয়তা বাড়ছে রকেট গতিতে। সেপ্টেম্বরে তার প্রতি সমর্থন যেখানে ছিল ১৪ পয়েন্ট, সেটা ২৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৮ পয়েন্ট। এরআগে কখনই এতোটা জনপ্রিয়তা নিয়ে কেউ মেয়রের দায়িত্ব নেননি। নিউইয়র্ক রাজ্যজুড়ে মামদানির জনপ্রিয়তা ১৫ পয়েন্টের বেশি, যা রেকর্ড।

নববর্ষের দিনে সিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে জনসমক্ষে শপথ গ্রহণ করবেন জোহরান মামদানি। শপথ অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেবেন প্রগতিশীল আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। অনুষ্ঠানে আরো থাকবেন বামপন্থি আইকন ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তাকে শপথ পাঠ করাবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালান মামদানি। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন, নিউইয়র্ক সিটির বাস হবে দ্রুত গতির, সেইসঙ্গে তা হবে ফ্রি। আর এটা করা হবে বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ারদের ওপর কর আরোপ করে। তার এই পরিকল্পনার প্রতি জনসর্থন রয়েছে ৫০ শতাংশ। যেখানে বিরোধিতা করছেন ৪১ শতাংশ মানুষ।

এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সী মামদানি।

আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদ আলোচনায় প্রবেশ করেছে ইরান, শর্তের ব্যাপারে অনড়

ইরানের সাথে আলোচনায় কোন বিষয়টি বেশি গুরুত্ব পাবে জানালেন ট্রাম্প

প্রশান্ত মহাসাগরে আজ অবতরণ করবে আর্টেমিস-২

শান্তিচুক্তি হলেও জ্বালানির দাম কমতে কয়েক মাস লাগতে পারে

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি নিশ্চিতে সবকিছু করতে প্রস্তুত পাকিস্তান

মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা

আলোচনায় অংশ নিতে পাকিস্তানে গেলেন ইরানের যে শীর্ষ নেতারা

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প

ইসলামাবাদে আজ বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা একটি বাঁচা-মরার লড়াই: শাহবাজ শরিফ