হোম > বিশ্ব

একসঙ্গে ৩টি রিমোর্ট-সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠাল ইরান

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

একসঙ্গে তিনটি রিমোর্ট-সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ইরান। রোববার রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠানো হয়। এ নিয়ে সপ্তমবারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার রকেট ব্যবহার করল ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।

টোলু-৩, জাফর-২ ও কাউসার-১.৫ নামের তিনটি ইরানি স্যাটেলাইট রাশিয়ার ভস্তোচনি স্পেসপোর্টে সয়ুজ-২.১বি উৎক্ষেপণযানের সঙ্গে সংযুক্ত করা হয়। পরে রাশিয়ার ভস্তোচনি কসমোড্রোম থেকে মাল্টি-পে-লোড মিশনের অংশ হিসেবে সেগুলো কক্ষপথে পাঠানো হয়।

ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিহ বলেন, ‘এই উৎক্ষেপণ দেশটির মহাকাশ খাতের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিচ্ছে। একই সঙ্গে এটিই প্রথমবার, ইরান একসঙ্গে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠাল।’

এই মিশনে অন্তর্ভুক্ত টোলু-৩ ইরানের ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট। এর ওজন ১৫০ কেজি এবং এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে উন্নত পর্যবেক্ষণ স্যাটেলাইট। টোলু-৩ এর প্রায় ৮০ শতাংশ উপাদান ইরানে তৈরি, যা স্যাটেলাইট ক্লাস্টার প্রযুক্তির স্বদেশীকরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান আগামী বছর ‘শহীদ সোলাইমানি’ নামে তাদের প্রথম টেলিযোগাযোগ স্যাটেলাইট ক্লাস্টার উৎক্ষেপণের পরিকল্পনাও করছে।

আরএ

‘ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে’

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

বিরল তাপমাত্রার রেকর্ড ও জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর হুমকির সতর্কতা বিজ্ঞানীদের

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি

কুয়েতের আকাশসীমায় ২৪ ঘণ্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

হরমুজ প্রণালি পার হলো এশিয়ার তিন এলএনজি ট্যাংকার

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত বন্ধের আহ্বান তুরস্কের

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট