হোম > বিশ্ব

ইরান চুক্তি পর্যালোচনার অনুরোধ ইসরাইলের, যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক পর্যালোচনা করে দেখতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে ইসরাইল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের চ্যানেল-১২ জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা চুক্তিটি দেখার সুযোগ চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। ফলে তারা এর বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি জানতে পারেননি।

ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে সমঝোতা স্মারকটির ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এই প্রতিবেদনগুলো সামনে এসেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি চুক্তিটির বিস্তারিত বিষয়ে নিশ্চিত নন।

ইসরাইলি গণমাধ্যম আরো জানিয়েছে, দেশটির কর্মকর্তাদের মধ্যে চুক্তিটি নিয়ে গভীর হতাশা রয়েছে, বিশেষ করে লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং দেশটির ওপর হামলা বন্ধের শর্তগুলো নিয়ে।

সংবাদ ওয়েবসাইট আই২৪ চুক্তিটিকে একটি ‘লজ্জাজনক’ বিষয় হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তিটি ট্রাম্প করেছেন এবং এটি তার সিদ্ধান্ত। আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে।’

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনকে জানিয়েছেন যে ইসরাইল এই সমঝোতা স্মারক মেনে চলতে বাধ্য নয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ব্রিটেনের রাজনীতিতে আলোচনায় রিফর্ম পার্টি

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

নতুন মহাসচিব নির্বাচন নিয়ে চাপে জাতিসংঘ

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা সদস্যসহ নিহত ১৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম