হোম > বিশ্ব

ভারতের পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নের ইরানের সঙ্গে সংহতি প্রকাশ

আমার দেশ অনলাইন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলায় ভারত সরকারের নীরবতার মধ্যেই তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেছে পাঞ্জাব রাজ্য ও কৃষক ইউনিয়নগুলো। গত সপ্তাহে পাঞ্জাব রাজ্য সরকার ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করেছে।

এই সংহতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যেভাবে নীরবতা, এমনকি নীরব সমর্থন দিচ্ছে তার বিপরীত।

পাঞ্জাব সরকার কর্তৃক প্রকাশিত রাজ্যের বাজেট অধিবেশনের একটি রেকর্ডিংয়ে দেখা যায়, বিধানসভার সদস্য সুখবিন্দর কুমার সুখি ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আক্রমণের নিন্দা জানিয়েছেন; বিশেষ করে একটি স্কুলে হামলায় প্রায় ১৬৫ জন শিশু নিহত হওয়ার ঘটনাকে ‘অমানবিক’ বলে অভিহিত করেন তিনি। সুখি বলেন, ‘ট্রাম্প সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানাই।’

এরপর স্পিকার কুলতার সিং সন্ধওয়ান, নিহতদের স্মরণে বিধানসভার সদস্যদের এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

সুখি দ্য ওয়্যারকে বলেন, পাঞ্জাব রাজ্য পর্যায়ে এই বিষয়টি উত্থাপন করে তিনি অন্যান্য রাজ্য সরকারকেও সচেতন করার চেষ্টা করছেন।

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেও, মোদির সরকার এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা খামেনির হত্যাকাণ্ড সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এছাড়া, গত মঙ্গলবার পাঞ্জাবজুড়ে হাজার হাজার কৃষক সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

ভারতীয় কিষাণ ইউনিয়ন ডাকাউন্ডার মহাসচিব জগমোহন সিং ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলকে বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি উভয়ই কৃষক-বিরোধী’।

কৃষক সংগঠনগুলোর একটি জাতীয় জোট, সংযুক্ত কিষাণ মোর্চা গত ৭ মার্চ ইরানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বিশ্ব শান্তির সবচেয়ে বড় শত্রু’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লির নীরবতা সত্ত্বেও, পাঞ্জাবের ছাত্র ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ইরান যুদ্ধ এবং ভারতীয় কৃষিতে মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাবের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে।

এছাড়া, ফিলিস্তিন ও ইরানের সঙ্গে সংহতি প্রকাশ এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিথ কাশ্মীরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৫০

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহু ও গাদি আইজেনকোট যে ৫ নীতিতে একমত

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

‘আমরা পুড়লে তোমরাও পুড়বে’, ইউরোপজুড়ে জেন-জিদের ক্ষোভের বিস্ফোরণ

এই বয়সে বিশ্রাম নেওয়াই ভালো, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

পাকিস্তানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেলে কী ঘটতে পারে

ইসরাইলের ক্ষমতার চাবিকাঠি কি মনসুর আব্বাস ও ইউসুফ জাবারিনের হাতে