হোম > বিশ্ব

লেবাননের দুই গ্রামকে হামলার আগে দ্রুত খালি করতে বললো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: এএফপি

ইসরাইলের সেনারা বুধবার লেবাননের দক্ষিণে দুটি গ্রাম দ্রুত খালি করার সতর্কতা দিয়েছে। তারা জানিয়েছে, হামলা লক্ষ্যবস্তু হচ্ছে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো।

ইসরাইলের আরবি ভাষার মুখপাত্র অ্যাভিচাই অ্যাডরায় একাধিক টুইটে বলেন, “আপনারা হিজবুল্লাহর ব্যবহৃত ভবনের কাছাকাছি অবস্থান করছেন। আপনার নিজের নিরাপত্তার জন্য আপনাকে তাৎক্ষণিকভাবে এলাকাটি খালি করে সরাসরি নিরাপদ স্থানে চলে যেতে হবে।”

গত এক দিনে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ইসরাইলি সেনারা জানিয়েছে, তারা হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

বুধবার সকালে দক্ষিণ লেবাননের তিরি গ্রামে একটি গাড়িতে আঘাত করলে একজন নিহত ও ১১ জন আহত হন, তাঁদের মধ্যে স্কুলবাসে থাকা শিক্ষার্থীরাও রয়েছেন, জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় মিডিয়া।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির