হোম > বিশ্ব

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকিতে বিশ্ব: আইইএ প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে অব্যাহত অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এরফলে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

জ্বালানি সংকটের ওপর ইরান যুদ্ধের প্রভাব প্রসঙ্গে বিরোল বলেন, ‘বাজার ইতোমধ্যে দৈনিক এক কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ পণ্যগুলোর সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।’

যুদ্ধের আগে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেল তেল এবং পেট্রোলিয়াম পণ্য চলাচল করত। বিরোলের ভাষায়, এই পথটি এখন কার্যত একটি ‘দ্বৈত অবরোধের’ মধ্যে রয়েছে, যেখানে ইরান বা যুক্তরাষ্ট্র কেউই এই প্রণালিতে জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে দিচ্ছে না।

বিরোল ইউরোপে জেট ফুয়েল সরবরাহের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছেন। তিনি বলেন, এই অঞ্চলটি মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তিনি বলেন, ‘ইউরোপ তার জেট ফুয়েলের প্রায় ৭৫ শতাংশ মধ্যপ্রাচ্যের শোধনাগারগুলো থেকে পায় এবং এটি এখন কার্যত শূন্য।’ তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে ইউরোপ।

সূত্র: আনাদোলু

আরএ

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাঙা মার্কিন শেয়ারবাজার; কমল তেলের দাম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও জেন-জিদের উত্থান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত মামদানি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে বড় জয়ী ও পরাজিত হলেন যারা

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স

নির্বাচনে জালিয়াতির প্রমাণ পায়নি কমিশন, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট

নির্বাচনের পর ট্রাম্পের মুখোমুখি ডেমোক্র্যাটরা, বিভক্ত সরকারের পথে ওয়াশিংটন

টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও মিশিগানসহ আরো কয়েকটি আসনে ডেমোক্র্যাটদের জয়