হোম > বিশ্ব

এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মিত্র দেশ ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ওমান যদি সঠিক আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে দেশটিকে উড়িয়ে দেওয়া হবে।

অভূতপূর্ব এই হুমকি দিয়ে তিনি আরো বলেন, ‘ওমান অন্য সবার মতোই আচরণ করবে। নইলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। তারা এটা বোঝে। তারা ঠিক থাকবে।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার খবরের পর মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দেন।

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, ‘প্রণালিটি সবার জন্য উন্মুক্ত হতে চলেছে। কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। আমরা এর ওপর নজর রাখব। কিন্তু কেউ এটি নিয়ন্ত্রণ করবে না। এটা আমাদের আলোচনার একটি অংশ।’

ইরানের সঙ্গে শান্তিচুক্তির জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পের প্রচেষ্টা এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। বুধবারের বৈঠকে তিনি ইরানকে অভিযুক্ত করে বলেন, তারা চুক্তিটি বিলম্বিত করার চেষ্টা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

বন্যায় ভেসে আসা লাশ সংরক্ষণ ও শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব