হোম > বিশ্ব

ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পেল নরওয়েগামী বিমান

আন্তর্জাতিক ডেস্ক

অল্ডের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেল নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী একটি বিমান। গত রোববার জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যুর পর এ খবর পাওয়া গেল।

রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। তবে আকাশে উড়ার কিছুক্ষণ পরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।

স্থানীয় সংবাদমাধ্যম এপিসেভেনএম বলেছে, পাইলটরা জরুরি অবতরণের জন্য অসলো থেকে ১১০ কিলোমিটার দূরে স্যান্ডেফজর্ড টর্প বিমানবন্দরে বিমানটিকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি ঘাসযুক্ত স্থানে বিমানটিকে নিয়ে যান পাইলট।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও অল্প সময়ের ব্যবধানে বোয়িং বিমানগুলোয় এমন যান্ত্রিক ত্রুটির খবরে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা।

এর আগে রোববার স্থানীয় সময় সকাল ৯টায় অবতরণের সময় দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা সবাই নিহত হন।

এদিকে, গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানের আকতাউ অঞ্চলে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ওই বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ২৯ জনকে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২