হোম > বিশ্ব

ইসরাইলকে কোনো অস্ত্র দেবে না কানাডা, নিষেধাজ্ঞা বহাল

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে কানাডা। শনিবার দেশেটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, কানাডা একটি কঠোর সীমারেখা টেনেছে এবং তা বজায় রাখা হবে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এরআগে গত ২৯ জুলাইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কানাডা থেকে এখনো ইসরাইলে সামরিক সরঞ্জাম যাচ্ছে। এমন দাবিও প্রত্যাখ্যান করা হয়েছে বিবৃতিতে। প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে পররাষ্ট্রমন্তী বলেন, এতে প্রকৃত তথ্যকে মারাত্মকভাবে বিকৃত করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডা কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও রাখবে। ২০২৪ সালের জানুয়ারি থেকে গাজায় ব্যবহারের জন্য কোন সামরিক সরঞ্জাম বিক্রিতে নতুন অনুমোদ দেওয়া হয়নি।’

তিনি জানান, ‘আমরা আরো একধাপ এগিয়ে গেছি, ২০২৪ সালের মধ্যে যে পুরনো অনুমোদনগুলোর মাধ্যমে গাজায় সামরিক যন্ত্রাংশ পাঠানো সম্ভব ছিল, সেগুলোকেও স্থগিত করা হয়েছে এবং তা এখনো স্থগিতই রয়েছে।’

অনিতা আনন্দ বলেন, দেশের আইনে স্পষ্ট বলা আছে, বৈধ অনুমোদনপত্র ছাড়া কোনো কোম্পানি যেন নিয়ন্ত্রিত সামগ্রী রপ্তানি করতে না পারে। এই আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, যার মধ্যে থাকবে অর্থদণ্ড, জব্দকরণ ও ফৌজদারি অভিযোগ।

তিনি আরো বলেন, ‘কানাডায় তৈরি অস্ত্র এই সংঘর্ষে কোনোভাবেই ব্যবহৃত হোক, আমরা কখনোই এমন অনুমতি দেব না।’

কানাডানার পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘কানাডিয়ান কোনো প্রস্তুতকারক ২০২৪ সালে অনুমোদন স্থগিত হওয়ার পর থেকে সরাসরি বা পরোক্ষভাবে ইসরাইলে কোনো মর্টার পাঠায়নি।’

২৯ জুলাইয়ের ওই প্রতিবেদনে চারটি এনজিও, ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়ার, প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট, এবং ইন্ডিপেনডেন্ট জিউইশ ভয়েসেস একত্রে গবেষণা করে দাবি করে, ইসরাইলের ট্যাক্স অথরিটির ডেটা থেকে দেখা গেছে, কানাডা থেকে এখনো কিছু সামগ্রী ‘মিলিটারি ওয়েপন পার্টস’ এবং ‘অ্যামুনিশন’ হিসেবে সেখানে প্রবেশ করছে।

আরএ

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ