হোম > বিশ্ব

আরাগচির সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির অবকাঠামোর ওপর যেকোনো মার্কিন হামলার বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, যেকোনো বিপর্যয়ের জন্য তাদেরকেই জবাবদিহি করতে হবে।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) আরাগচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো টেলিফোনে কথা বলেন। এসময় তারা মার্কিন-ইসরাইল আগ্রাসী যুদ্ধ সম্পর্কিত সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আরাগচি ইরানের অবকাঠামোর ওপর হামলা সংক্রান্ত মার্কিন হুমকির কথা উল্লেখ করে বলেন, এই হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিকীকরণের শামিল। যদি এটি কার্যকর করা হয় তবে নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এর একটি চূড়ান্ত ও ব্যাপক জবাব দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতির পরিণতি শুধু ইরান ও এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এর দায়ভার একমাত্র মার্কিন কর্মকর্তা ও আগ্রাসনকারীদের ওপরই বর্তাবে।

অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং অবকাঠামোর ওপর হামলার হুমকিকে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির একটি উৎস হিসেবে বর্ণনা করেছেন। তিনি কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

ইরান ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা দুই দেশের মধ্যে কনস্যুলার বিষয় নিয়েও আলোচনা করেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

গাজা ইস্যুতে মোদির নীরবতা নিয়ে কঠোর সমালোচনায় সোনিয়া গান্ধী

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু