হোম > বিশ্ব

জ্বালানি তেলের দাম ব্যারলপ্রতি ১০০ ডলারের নিচে নামল

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ প্রশমনের নতুন আশাবাদের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। একইসঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল ৯৯ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ডব্লিউটিআইয়ের দাম ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৩৩ সেন্টে।

দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার সূচক কসপি সপ্তাহের শুরুতে হওয়া ক্ষতি কাটিয়ে ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জাপানে নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সম্প্রসারিত হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে চীনের মূল ভূখণ্ডের সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সূত্র: এপি

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল