হোম > বিশ্ব

মুইজ্জুকে জড়িয়ে ধরার আগে আপনি তার ধর্ম জিজ্ঞাসা করেছিলেন?

মোদিকে মমতা

আতিকুর রহমান নগরী

মালদ্বীপের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরার আগে আপনি কি তার ধর্ম জিজ্ঞাসা করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ জিজ্ঞাসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি বিদ্বেষ ইস্যুতে সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে ভাষা আন্দোলন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মালদ্বীপ সফরকে ঘিরে কটাক্ষ করে মমতা প্রশ্ন তোলেন বলেন, আপনি যখন মালদ্বীপের রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরলেন এবং ৫,০০০ কোটি টাকা সাহায্য করলেন। তখন কি আপনি জিজ্ঞাসা করেছিলেন—তিনি হিন্দু না মুসলিম? একইসঙ্গে আরব দেশ সফরের প্রসঙ্গ টেনে মমতা বলেন, শাইয়েখদের জড়িয়ে ধরার সময় কি কখনও তাদের ধর্ম জানতে চেয়েছেন?

তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র সরকার ভাষা ও পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে। বিশেষ করে বাংলাভাষী অভিবাসীদের নিশানা করে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

মমতা বলেন, বাংলায় আমি এনআরসি বাস্তবায়ন করতে দেব না। বাংলায় কোনও আটক শিবির গড়ে উঠতে দেব না। ভাষাগত সন্ত্রাসের নামে আমাদের অস্তিত্ব বিপন্ন করার যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করা হবে।”

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত

একই বিমানে মরিশাস যাচ্ছেন ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরাইলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

সংঘাত থামাতে পাকিস্তানের প্রস্তাব, যুক্তরাষ্ট্র-ইরানের হাতে কী আছে

আইএইএ-র নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনায় হামলাকে উসকে দিচ্ছে: ইরান

ইরানি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেসম্যান

ইরানের হামলার পর হাইফায় ধ্বংসস্তূপ থেকে ৪ লাশ উদ্ধার