হোম > বিশ্ব

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। উড়োজাহাজে ৬৭ জন আরোহী ছিলেন।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্তে হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে।

বিধ্বস্ত উড়োজাহাজে অন্তত ৩৯ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুই শিশুসহ ২৮ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, আজারবাইজান এয়ারলাইনসের এই ফ্লাইটটি রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে কুয়াশার কারণে তা পথ পরিবর্তন করে। পশ্চিম কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়।

কাজাখস্তানের কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এমব্রায়ার ১৯০ সিরিজের উড়োজাহাজটিতে প্রযুক্তিগত বা যান্ত্রিক কোনো সমস্যা হয়েছিল কি না তা অনুসন্ধান শুরু করেছে।

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব