হোম > বিশ্ব

হামাস সশস্ত্র না নিরস্ত্র থাকবে, কী বলছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে হামাস নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে। তিনি দাবি করেন, সাময়িক সময়ের জন্য হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেয়া হয়েছে। খবর আল জাজিরার

ইসরাইলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাকিদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধের পর এই হামাস শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হামাস এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আপনাদের বুঝতে হবে, তারা সম্ভবত ৬০ হাজার মানুষকে হারিয়েছে। এটা একটা বিশাল ক্ষতি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় ৬৭ হাজারের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ঘরে ফিরে আসা ফিলিস্তিনিরা যেন নিরাপদে পুনর্গঠন করতে পারে। তিনি গাজাকে ‘আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত’ হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘মানুষের ফিরে আসার সময় অনেক খারাপ ঘটনা ঘটতে পারে।’

হামাসের অস্ত্র ত্যাগ করার সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচকরা কীভাবে এবং কখন নিরস্ত্রীকরণ করা উচিত তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।

আর

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন