হোম > বিশ্ব

বিদেশি শ্রমিকদের সুখবর দিলো সৌদি আরব

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

৫০ বছরের পুরোনো কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সৌদি আরব। এরফলে প্রায় এক কোটি ৩০ লাখ বিদেশি কর্মী উপকৃত হবেন। দেশটিতে বিদেশী কর্মীদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নাগরিক। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কাফালা ব্যবস্থা কী?

কাফালা আরবি অর্থ এর মানে ‘স্পন্সরশিপ’। ১৯৫০-এর দশকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে এই ব্যবস্থা চালু হয়েছিল। এই কাঠামোর অধীনে, একজন শ্রমিকের আইনি মর্যাদা তাদের নিয়োগকর্তার ওপর নির্ভরশীল ছিল, যা কফিল নামে পরিচিত। এরফলে কর্মীদের চাকরি পরিবর্তন, দেশত্যাগ বা আইনী আশ্রয় নেয়ার মতো বিষয়গুলোর ওপর নিয়োগকর্তার নিয়ন্ত্রণ থাকতো।

সংস্কার কী পরিবর্তন আনবে:

সৌদি আরবের নতুন শ্রম কাঠামো কাফালা ব্যবস্থার পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে, যা শ্রমবাজারে নতুন দিগন্ত খুলে দেবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, শ্রমিকরা এখন তাদের বর্তমান স্পনসরের অনুমোদন ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এবং আইনি সুরক্ষা পেতে পারবেন।

কারা উপকৃত হবেন:

সৌদি আরবে প্রায় এক কোটি ৩৪ লাখ বিদেশী শ্রমিক আছেন, যা দেশটির জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ। এদেরমধ্যে বেশিরভাগই বাংলাদেশ ও ভারতের নাগরিক।

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ‘সৌদি শ্রম ইতিহাসের এক নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে। তবে তারা বলছে, প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি আরো শক্তিশালী করতে হবে।

আরএ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট